HA সিরাম লাগানোর পর Moisturizer না দিলে কী হয়

HA সিরাম লাগানোর পর Moisturizer না দিলে কী হয়? (স্কিন যা বলছে, আপনি শুনছেন তো?)

আচ্ছা বলুন তো, রাতে Hyaluronic Acid সিরাম লাগানোর পর সকালে উঠে স্কিনটা কেমন লাগে?

নরম, ভেজা ভেজা, গ্লোয়ি?

নাকি— টানটান, শুকনো, কেমন যেন রুক্ষ লাগছে?

যদি দ্বিতীয়টা হয়, তাহলে চিন্তা করবেন না, আপনি একা না গুগলে গেলে দেখবেন হাজার হাজার মানুষ একই প্রশ্ন করছে। ইউটিউবে সার্চ দিলেও একই কাহিনি। আজকে চলুন একদম সহজ ভাষায় বুঝে নিই, ঘটনাটা আসলে কী।

যে ভুলটা প্রায় সবাই করে

Hyaluronic Acid (HA) আসলে একটা হিউমেক্ট্যান্ট। মানে, এটার কাজ হলো বাতাস থেকে বা আশেপাশের পরিবেশ থেকে পানি টেনে এনে স্কিনে জমা করা। ভাবুন এটাকে একটা স্পঞ্জের মতো— যেখানেই পানি পাবে, টেনে নেবে।

এখন প্রশ্ন হলো— পানি টেনে আনলো ঠিক আছে, কিন্তু সেই পানিটা ধরে রাখবে কে?

এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। তারা শুধু HA সিরাম লাগিয়েই ভাবে কাজ শেষ। কিন্তু উপরে যদি কিছু দিয়ে সিল না করা হয়, তাহলে দুইটা জিনিস ঘটতে পারে—

১. পরিবেশে যদি হিউমিডিটি কম থাকে (যেমন এসি রুম বা শীতের সময়), তখন HA আশেপাশের বাতাস থেকে পানি না পেয়ে আপনার স্কিনের নিজের গভীর লেয়ার থেকেই পানি টেনে উপরে নিয়ে আসে। ফলাফল? স্কিন আরো বেশি ড্রাই হয়ে যায়— যেটা ঠিক উল্টো জিনিস আপনি চেয়েছিলেন তার!

২. যেটুকু পানি স্কিনের উপরে জমা হলো, সেটাও বাষ্প হয়ে উড়ে যায়, কারণ ধরে রাখার মতো কোনো ব্যারিয়ার নেই।

তাহলে সমাধান কী?

সমাধান খুবই সিম্পল— HA সিরামের পর অবশ্যই একটা ভালো Moisturizer লাগাতে হবে।

এইখানে Moisturizer এর কাজটা হলো একটা ঢাকনার মতো। ও উপরে একটা লেয়ার তৈরি করে দেয়, যাতে HA যে পানি টেনে এনেছে সেটা ভেতরেই আটকা পড়ে থাকে, উড়ে না যায় বা নিচ থেকেও টেনে না নেয়।

এই জন্যই স্কিনকেয়ারে একটা বেসিক নিয়ম আছে— "Seal your serum"। মানে সিরাম যা-ই লাগান, শেষে সবসময় একটা মোশ্চারাইজার দিয়ে সেটাকে লক করে দিতে হবে। এটা কোনো এক্সট্রা স্টেপ না, এটা আসলে পুরো রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ।

আমাদের কম্বো কেন পারফেক্ট ফিট

আমাদের Osmosis Pro সিরামে আছে 2% Hyaluronic Acid— যেটা স্কিনে ডিপ হাইড্রেশন টেনে আনার কাজটা করে খুব ভালোভাবে। কিন্তু আমরা জানি, শুধু এটা একা যথেষ্ট না। তাই এর পার্টনার হিসেবে বানানো হয়েছে Lock & Layer মোশ্চারাইজার।

Lock & Layer-এ আছে একসাথে অনেকগুলো উপাদান— Ceramide আর Shea Butter যেটা স্কিন ব্যারিয়ার শক্ত করে পানি আটকে রাখে, Beta-Glucan আর Panthenol যেটা স্কিন সুদ করে, আর সাথে Niacinamide আর Hyaluronic Acid যেটা এক্সট্রা হাইড্রেশন আর গ্লো যোগ করে। মানে Osmosis Pro যে কাজটা শুরু করে, Lock & Layer সেটাকে ধরে রেখে শেষ করে।

কীভাবে ব্যবহার করবেন

সহজ তিনটা ধাপ—

১. মুখ ধুয়ে হালকা ভেজা স্কিনে Osmosis Pro লাগান (ভেজা স্কিনে HA বেশি ভালো কাজ করে, কারণ টেনে আনার মতো পানি হাতের কাছেই থাকে)। ২. ৩০ সেকেন্ড অপেক্ষা করুন, স্কিনে শুষে নিতে দিন। ৩. এরপর সাথে সাথে Lock & Layer দিয়ে পুরো মুখ ভালোভাবে সিল করে নিন।

ব্যস, এইটুকুই। কোনো কমপ্লিকেটেড রুটিন লাগবে না।

শেষ কথা

স্কিনকেয়ারে সবচেয়ে বড় ভুলটা হয় তখনই, যখন আমরা একটা প্রোডাক্টের কাজ বুঝি না, শুধু ট্রেন্ড দেখে ইউজ করি। HA সিরাম দারুণ একটা জিনিস, কিন্তু একা এটা আপনার স্কিনের জন্য যথেষ্ট না— ওর দরকার একটা পার্টনার, যে ওর কাজটাকে লক করে রাখবে।

তাই পরেরবার যখন Osmosis Pro হাতে নেবেন, সাথে Lock & Layer রাখতে ভুলবেন না। আপনার স্কিন আপনাকে থ্যাংকস জানাবে। 🤍

 

Back to blog

Leave a comment